তোমার উপেক্ষা তাকে ঠেলে দিয়েছে চিতার শিখার বাইরে । তার মুখটা পুড়েছে বটে, কিন্তু হাত-পা এখনো ঢের বাকি । পোড়াবেই যদি তবে এতো মায়া কেন? তাকে চিতার ভিতরে নিয়ে এসো, তবেই না সে পুড়বে ! কষ্ট হলে মাটি খুঁড়ে কবরও দিতে পারো । -নির্মলেন্দু গুণ

Saturday, August 9, 2014

“কেউ কি এখন”
___শামসুর রাহমান

কেউ কি এখন এই অবেলায়
আমার প্রতি বাড়িয়ে দেবে হাত?
আমার স্মৃতির ঝোপেঝাড়ে
হরিণ কাঁদে অন্ধকারে
এখন আমার বুকের ভেতর
শুকনো পাতা, বিষের মতো রাত ।
দ্বিধান্বিত দাঁড়িয়ে আছি
একটি সাঁকোর কাছাকাছি,
চোখ ফেরাতেই দেখি সাঁকো
এক নিমিষে ভাঙলো অকস্মাৎ ।
গৃহে প্রবেশ করবো সুখে?
চৌকাঠে যায় কপাল ঠুকে ।
বাইরে থাকি নত মুখে
নেকড়েগুলো দেখায় তীক্ষ্ন দাঁত ।
অপরাহ্নে ভালোবাসা
চক্ষে নিয়ে গহন ভাষা
গান শোনালো সর্বনাশা,
এই কি তবে মোহন অপঘাত?
কেউ কি এখন এই অবেলায়
আমার প্রতি বাড়িয়ে দেবে হাত?

No comments:

Post a Comment