আমি বৃষ্টি চেয়েছিলাম তোমার জন্য
না, বৃষ্টি তো আমি আমার জন্য চাইনি।
বোকা মেয়ে!
আমি বৃষ্টি চেয়েছিলাম তোমার জন্য।
আকাশের চালুনি ফুটো করে
যখন বৃষ্টি নামবে অঝোর ধারায়--,
তুমি যাবে বাড়ির ছাদে ভিজতে,
আর আমি তখন আমার জানালার আড়াল দিয়ে
প্রাণ ভরে দেখবো তোমার বৃস্টিভেজা মুখ।
আমি দেখবো শ্রাবণধারায় কীভাবে ক্রমশ,
ধীরে- ধীরে,
ভিজতে-ভিজতে-ভিজতে পুড়ে যাচ্ছে তোমার দেহ।
____নির্মলেন্দু গুণ
না, বৃষ্টি তো আমি আমার জন্য চাইনি।
বোকা মেয়ে!
আমি বৃষ্টি চেয়েছিলাম তোমার জন্য।
আকাশের চালুনি ফুটো করে
যখন বৃষ্টি নামবে অঝোর ধারায়--,
তুমি যাবে বাড়ির ছাদে ভিজতে,
আর আমি তখন আমার জানালার আড়াল দিয়ে
প্রাণ ভরে দেখবো তোমার বৃস্টিভেজা মুখ।
আমি দেখবো শ্রাবণধারায় কীভাবে ক্রমশ,
ধীরে- ধীরে,
ভিজতে-ভিজতে-ভিজতে পুড়ে যাচ্ছে তোমার দেহ।
____নির্মলেন্দু গুণ
No comments:
Post a Comment